Tuesday, July 28, 2026
হোম জাতীয় ডিবি'র অভিযানে কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেফতার

ডিবি’র অভিযানে কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
শুক্রবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত হিরন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম আকাশ (৩২) ও নগরীর রেইসকোর্স এলাকার মৃত গোলাম মোস্তফা ভূইয়ার ছেলে মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২)।

জেলা ডিবি’র ওসি মোঃ শামসুল আলম শাহ জানান, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আশরাফুল ইসলাম আকাশ ও মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি নামে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও দেখানোমতে ঘোড়ামারা এলাকার একটি চারতলা ভবনের মোবাইল টাওয়ারে অভিনব কৌশলে লুকানো অবস্থায় একটি ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) যত্নের মায়া মাদক আসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ও আশরাফুল ইসলাম আকাশ একই প্রতিষ্ঠানের কর্মচারী। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।ন।

সম্পর্কিত প্রবন্ধ

ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির কোন সুযোগ নেই ফেনী চেম্বারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি : ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত...

ফেনীর ছাগলনাইয়ায় মধ্যরাতে গোলাগুলির অভিযোগ

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠসংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের...

ফুলগাজী থানার নবাগত ওসিকে গোলাম রসুল মজুমদারের ফুলেল শুভেচ্ছা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর ফুলগাজী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার (গোলাপ)। শুক্রবার বিকালে...

জনপ্রিয় খবর

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার

চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা...

সর্বশেষ মন্তব্য

2