Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীতে প্রথমবার ও-লেভেল পরীক্ষা অনুষ্ঠিতফেনীতে প্রথমবার ও-লেভেল পরীক্ষা অনুষ্ঠিত

ফেনীতে প্রথমবার ও-লেভেল পরীক্ষা অনুষ্ঠিতফেনীতে প্রথমবার ও-লেভেল পরীক্ষা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি,  জনতার কণ্ঠ :

ফেনীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইংরেজি মাধ্যমের আইজিসিএসই বা ও-লেভেল পরীক্ষা। আন্তর্জাতিক সময় অনুযায়ি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফেনীর হোপ ইন্টারন্যাশনাল স্কুলে ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা ভেন্যুতে শুরু হয় এ পরীক্ষা। জেলায় প্রথমবারের মতো ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষকদের তত্বাবধানে ওই স্কুলের ১৯জন শিক্ষার্থী জীব বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। ফেনীতে একাধিক ইংরেজি মাধ্যমের বিদ্যালয় থাকলেও একমাত্র হোপ ইন্টারন্যাশনাল স্কুলে পরীক্ষা সেন্টার অনুমোদন দেয় ব্রিটিশ কাউন্সিল। এর আগে বিদ্যালয়টির শিক্ষার্থীরা আই পাইমারি ও লোয়ার সেকেন্ডারি আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নেয়।

ব্রিটিশ কাউন্সিল ও পিয়ারসন এডেক্সেল এর অধীনে হোপ ইন্টারন্যাশনাল স্কুল আন্তর্জাতিক পরীক্ষা সেন্টার হওয়ায় ফেনী ও আশপাশের জেলার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন হলো বলে মনে করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো: আলমগীর কবির।

ইতোমধ্যে হোপের শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে বলে জানান প্রিন্সিপাল। হোপ ইন্টারন্যাশনাল স্কুল ন্যাশনাল কারিকুলামে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ভার্সনে এসএসসি এবং ব্রিটিশ কাউন্সিল ও পিয়ারসন এডেক্সেল লন্ডন এর অধীনে ইংরেজি মাধ্যমে প্লে থেকে এ-লেভেল পর্যন্ত ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা পরিচালনা করে আসছে। এখন থেকে হোপ ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ফেনী ছাড়াও আশপাশের সব জেলার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা ও এবং এ লেভেলের পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এদিকে ফেনীতে আন্তর্জাতিক পরীক্ষা সেন্টার শুরু হওয়ায় অভিভাবকরাও উচ্ছ্বসিত। এর আগে ফেনীর বিভিন্ন শিক্ষার্থীরা ঢাকা, চট্টগ্রামে পরীক্ষায় অংশ নিতে হয়েছে। সে দূর্ভোগ কেটে আলোর পথে ফিরছে ফেনীর অভিভাবক ও শিক্ষার্থীরা। নিজ এলাকায় কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের যেমনি মনোবল বাড়বে তেমনি অভিভাবকদের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মনে করেন ফেনীবাসী।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2