Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফেনী প্রতিনিধি, জনতার কণ্ঠ:

ফেনীতে র‍্যাবের অভিযানে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব ফেনী।

ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়।

তল্লাশির এক পর্যায়ে একটি নীল রঙের পিকআপ ভ্যানের চালকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পিকআপের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিকআপ চালক মো. নুরুজ্জামান রাসেল (২৮) কে গ্রেফতার করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার সতঘড়ি (পুরাতন পাড়া) এলাকার মো. মাসুদুর হাসানের ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2