Saturday, September 12, 2026
হোম ফেনী ফেনীতে প্রাথমিক শিক্ষকদের পদায়ন-বদলি কমিটিতে আরিফুল হাসান রবিন

ফেনীতে প্রাথমিক শিক্ষকদের পদায়ন-বদলি কমিটিতে আরিফুল হাসান রবিন

ফেনী প্রতিনিধি:

ফেনী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণের জন্য পাঁচ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতি, ফেনীর সিনিয়র সহসভাপতি আরিফুল হাসান রবিনকে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ফেনীর ২ আগস্ট ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে ফেনীর জেলা প্রশাসককে। সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা অফিসার, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতি, ফেনীর সিনিয়র সহসভাপতি আরিফুল হাসান রবিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলা শাখার আহ্বায়ক শেখ ফরিদ বাহার। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্য-সচিব করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ জুন ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে এ কমিটি গঠন করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

কমিটি সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী ফেনী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করবে।

কমিটিতে সদস্য মনোনীত হওয়ায় আরিফুল হাসান রবিন বলেন, “আলহামদুলিল্লাহ। যারা আমাকে এ দায়িত্ব দিয়েছেন, তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সম্পর্কিত প্রবন্ধ

বিদ্যুৎ সংকটের নেপথ্যে দীর্ঘদিনের অব্যবস্থাপনা

বিশেষ প্রতিনিধি: কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ নির্বাহী হয়েও তিনি এখন...

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে...

সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক

ফেনী প্রতিনিধি: ফেনীর সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ডা. মাহমুদুল হককে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে...

জনপ্রিয় খবর

৮০ লাখ টন কয়লা আমদানির দরপত্রে পক্ষপাতিত্বের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)–এর চিফ...

সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক

ফেনী প্রতিনিধি: ফেনীর সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ডা. মাহমুদুল হককে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে...

সর্বশেষ মন্তব্য

2