Friday, September 11, 2026
হোম জাতীয় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

স্বামীর মৃত্যুতে শেষ বিদায়ে অংশ নিতে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য এ প্যারোল মঞ্জুর করা হয়েছে।

এর আগে বুধবার দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলি। পরে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুরের বিষয়টি জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে তার মেয়ে তানি দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। পরে কারাগার থেকে বের হয়ে দীপু মনির প্যারোলে চার দিনের মুক্তির আবেদন করেন।

আইনজীবী আরও জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে তার বাসভবনে গিয়ে স্বামীর মরদেহ দেখবেন। এরপর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর তার নামাজে জানাজা ও দোয়া অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2