Friday, September 11, 2026
হোম জাতীয় মহিপালে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

মহিপালে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

ফেনী প্রতিনিধি :

ফেনীর মহিপালে গৃহবধূকে জিম্মি করে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মহিপাল মুসলিম জামে মসজিদের দক্ষিণ পাশে রেহান ম্যানশনের (ইঞ্জিনিয়ার নুরুজ্জামান) দোতলা বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে গৃহবধূর মুখ চেপে ধরে তাকে জিম্মি করে। পরে বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছেন।

ডাকাতির ঘটনায় লুট হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামালের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ঘটনাস্থলে পরিদর্শন করেন ফেনী মডেল থানার সাব ইন্সপেক্টর ওলি  আহাদ জানান, ভিকটিমের ভাস্যমতে তাকে মুখ বেঁধে হাতপা চেপে ধরে বেঁধ রাখে। পরে জিম্মি করে তাকে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। তার বিশ ভরি স্বর্ন ও জরুরি কাগজপত্র্র সহ ব্যাংক চেকবই নিয়ে যায়।  পরিদর্শনকালে ঘটনাস্থলে থেকে দশভরি স্বর্ন খুঁজে পায়। এসময়  জরুরি কাগজপত্র খুঁজে পেয়ে  ভিকটিমদের নিকট হস্তান্তর করে।  সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আসামী গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করতে অভিযান চলমান আছে। বাদী এজাহার দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2