ফেনী প্রতিনিধি:
ফেনীতে আবারও জাতীয় গ্যাস গ্রিড থেকে সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বাসাবাড়িসহ বিভিন্ন গ্রাহক পর্যায়ে ভোগান্তি বেড়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, জিটিসিএল থেকে ফেনীতে প্রতিদিন ১৩ থেকে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। তবে গতরাত থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৬ মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ফেনীতেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে এলএনজি আমদানি কম থাকাকে বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তারা।
সরবরাহ কমে যাওয়ায় ফেনীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমেছে। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
