Wednesday, October 28, 2026
হোম খেলাধুলা ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফেনীর ফ্রেন্ডশিপ

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফেনীর ফ্রেন্ডশিপ

স্পোর্টস রিপোর্ট :

‘ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফায়িং ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’-এ দুর্দান্ত পারফরম্যান্স করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে দলটি। ৬ পয়েন্ট ও +২.৭২২ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফেনীর এই ক্লাব।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে এমসি ক্লাবকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে ফ্রেন্ডশিপ। দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন নাসির উদ্দিন। মাত্র ২৪ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৫০।

এছাড়া সাহারিয়ার হাসান ৩০ বলে ৩৮, মইনুল ইসলাম ১৬ বলে ১৬ এবং মিনহাজুল ইসলাম ১৪ বলে ১৫ রান করেন। শেষ দিকে মোহাইমিনুল ইসলামের ৬ বলে অপরাজিত ১৬ এবং দাউদুল ইসলাম রিমনের ২ বলে অপরাজিত ৭ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় ফ্রেন্ডশিপ।

জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফ্রেন্ডশিপের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে পড়ে এমসি ক্লাব। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৪২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৪.৫ ওভারে অলআউট হয় প্রতিপক্ষ।

বল হাতে ফ্রেন্ডশিপের হয়ে সবচেয়ে সফল ছিলেন সাহারিয়ার হাসান। ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেন তিনি। তার ইকোনমি রেট ছিল ২.৫০। এছাড়া মাসুদ ২.৫ ওভারে ৫ রান দিয়ে ২টি এবং দাউদুল ইসলাম রিমন ৩ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন। মোহাইমিনুল ইসলাম পান একটি উইকেট।

ব্যাট হাতে নাসির উদ্দিনের ঝড়ো ফিফটি এবং বল হাতে সাহারিয়ার হাসানের বিধ্বংসী বোলিংয়ে ম্যাচে একক আধিপত্য বিস্তার করে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। শেষ পর্যন্ত ১৪৫ রানের বড় জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে তারা।

প্রথমবার কোয়ালিফাইং টুর্নামেন্টে অংশ নিয়েই এমন সাফল্য পেয়েছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। গ্রুপ পর্বে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ক্লাবটি গড়েছে নতুন ইতিহাস।

অপরাজিত এই ধারা ধরে রেখে টুর্নামেন্টের পরবর্তী ধাপেও নিজেদের সেরা পারফরম্যান্স অব্যাহত রেখে আরও বড় সাফল্য অর্জনের ব্যাপারে আশাবাদী ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।

সম্পর্কিত প্রবন্ধ

ফেনীর ছাগলনাইয়াতে অসহায় পরিবারকে এক লক্ষ টাকা দিলেন আহমেদ মাহী রাসেল

ফেনী প্রতিনিধি: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহামায়া ইউনিয়নের কৃতী সন্তান ও কোস্টাল কেরিয়ার লিমিটেড এবং চট্টগ্রাম সি সাপোর্টের চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমে...

ফেনীতে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেনী প্রতিনিধি: ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য আবুল...

ফেনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ফেনী প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর)...

জনপ্রিয় খবর

प्रभावी रणनीति tower rush towerrush.in.net के साथ रोमांचक गेमप्ले

प्रभावी रणनीति tower rush towerrush.in.net के साथ रोमांचक गेमप्लेटावर रश: रणनीति और गेमप्ले का विश्लेषणसंसाधन प्रबंधन का महत्वगेमप्ले को बेहतर बनाने के लिए टिप्स...

ফেনীর ছাগলনাইয়াতে অসহায় পরিবারকে এক লক্ষ টাকা দিলেন আহমেদ মাহী রাসেল

ফেনী প্রতিনিধি: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহামায়া ইউনিয়নের কৃতী সন্তান ও কোস্টাল কেরিয়ার লিমিটেড এবং চট্টগ্রাম সি সাপোর্টের চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমে...

Hervorragende Tipps für deinen Spaß mit dem Ringo spin und mehr Action

Hervorragende Tipps für deinen Spaß mit dem Ringo spin und mehr ActionDie Grundlagen des Ringo Spins verstehenSicherheit geht vor: Wichtige HinweiseVerschiedene Varianten des Ringo...

संभावित परिणाम और crazy time results today के साथ मनोरंजन का एक अनूठा अनुभव

संभावित परिणाम और crazy time results today के साथ मनोरंजन का एक अनूठा अनुभवक्रेजी टाइम खेल का अवलोकनगेम कैसे खेलेंक्रेजी टाइम परिणाम विश्लेषणरणनीतियाँ और...

সর্বশেষ মন্তব্য

2