Monday, September 28, 2026
হোম জাতীয় যৌতুকের মামলায় ফেনীর পলাতক প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

যৌতুকের মামলায় ফেনীর পলাতক প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি: ফেনী মডেল থানায় দায়ের করা যৌতুকের জন্য গোপনাঙ্গে আঘাতের মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মো. পারভেজকে (২৮) চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম জানতে পারে, ফেনী জেলার ফেনী মডেল থানার মামলা নং-৯২, তারিখ ২৯ আগস্ট ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ১১(খ)/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. পারভেজ চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছেন।

এর ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৯টা ২ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বন্দর থানাধীন মাইলের মাথা শেভরন হাসপাতালের সামনে অভিযান চালায়। এ সময় মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মো. পারভেজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভেজ ফেনী সদর উপজেলার বিরিঞ্চি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তথ্যসূত্র: এসআরবি-৭, চট্টগ্রাম

সম্পর্কিত প্রবন্ধ

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

জনপ্রিয় খবর

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

সর্বশেষ মন্তব্য

2