নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর ২০২৬:
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ‘The Rohingya Crisis: A Renewed Call for a Durable Solution from Protracted Displacement, with Justice and Accountability’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে তিনি এ আহ্বান জানান।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-১১-তে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসান এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে সংকটের মূল কারণগুলো সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
তিনি রোহিঙ্গাদের ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন।
সাইড ইভেন্টে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
