Tuesday, September 29, 2026
হোম আন্তর্জাতিক সিঙ্গাপুরে আন্তর্জাতিক ফ্রেন্ডলি দাবা প্রতিযোগিতায় রানার্সআপ ফেনীর হাসান ইমাম

সিঙ্গাপুরে আন্তর্জাতিক ফ্রেন্ডলি দাবা প্রতিযোগিতায় রানার্সআপ ফেনীর হাসান ইমাম

জনতারকণ্ঠ ডেস্ক :

অফিসিয়াল কাজে সিঙ্গাপুরে গিয়ে ফ্রেন্ডলি দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্সআপ হয়েছেন ফেনীর ছেলে হাসান ইমাম। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তিনি জিতে নিয়েছেন পুরস্কার ও ক্রেস্ট।

সম্প্রতি টেলিকমিউনিকেশন সামিটে অংশ নিতে সিঙ্গাপুরে যান হাসান ইমাম। সামিটে টেকনিক্যাল আলোচনা ও বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি আয়োজন করা হয় একটি ফ্রেন্ডলি দাবা প্রতিযোগিতা। এতে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর এক রাউন্ড পার করে ফাইনালে পৌঁছান হাসান ইমাম। শেষ পর্যন্ত তিনি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন এবং দ্বিতীয় পুরস্কার লাভ করেন।

সিঙ্গাপুরের এই অর্জনে উচ্ছ্বসিত হাসান ইমাম। তিনি জানান, অফিসিয়াল সফরে গিয়ে এমন একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং ভালো ফলাফল অর্জন করা তাঁর জন্য আনন্দের ও স্মরণীয় অভিজ্ঞতা।

দাবার প্রতি নিজের আগ্রহ ও ভালোবাসার কথা জানিয়ে হাসান ইমাম বলেন, কাজের ব্যস্ততার মাঝেও এমন আয়োজন নতুন অভিজ্ঞতা ও আনন্দের সুযোগ তৈরি করে। সিঙ্গাপুরের এই স্মৃতি এবং অর্জিত ক্রেস্ট তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ফেনীর এই তরুণের এমন অর্জনে গর্বিত তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

সম্পর্কিত প্রবন্ধ

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

জনপ্রিয় খবর

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

সর্বশেষ মন্তব্য

2