সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলা ক্রীড়াঙ্গনের আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাজওয়ার এম আউয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাজওয়ার এম আউয়ালকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করেন সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।
এ সময় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
