Friday, September 11, 2026
হোম জাতীয় সোনাগাজীতে মুসলিম-হিন্দু দুটি পরিবারের বিরোধ নিষ্পত্তি করে দিলেন ইউএনও, ওসি এবং যুবদল...

সোনাগাজীতে মুসলিম-হিন্দু দুটি পরিবারের বিরোধ নিষ্পত্তি করে দিলেন ইউএনও, ওসি এবং যুবদল নেতা খুরশীদ

সোনাগাজী প্রতিনিধি :

ফেনীর সোনাগা জীতে পরিবেশ মন্ত্রীর নির্দেশে মুসলিম-হিন্দু দুটি পরিবারের জমি নিয়ে সীমাা বিরোধ নিষ্পত্তি করে দিলেন ইউএনও, ওসি এবং যুবদল নেতা।

শনিবার ঘটনাস্থলে গিয়ে তারা দুটি পরিবারকে ডেকে এলাকার সমাজপতিদের সাথে নিয়ে দুটি পরিবারের সম্মতিতে তারা এ বিরোধ নিষ্পত্তি করে দেন।

বিষয়টি সমাধান হওয়ায় দুটি পরিবার পরিবেশ মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভুক্তভোগী পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের রাজারবাপের বাড়ির বেলায়েত হোসেন গং ও তাদের প্রতিবেশী অক্ষয় কুমার গার্ডের বাড়ির মৃত হরেন্দ্র শীলের ছেলে অরুন শর্মা গংদের বাড়ির সীমানা বিরোধ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। হিন্দু পরিবারটি পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ চান। বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নজরে এলে তিনি সমাধানের জন্য উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, ওসি মোহাম্মদ কামরুল ইসলাম এবং ইউএনও রিগ্যান চাকমাকে মৌখিক নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশনা পেয়ে তারা সকালে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের বক্তব্য শুনে এলাকার সমাজপতিদের নিয়ে পরিমাপ করে সীমানা বিরোধ নিরসন করে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রিগ্যান চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি পরিবারের বিরোধের বিষয়টি সাম্প্রদায়ীক ইস্যু তৈরি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দু’পক্ষের সম্মতিতে বিষয়টি সমাধান হওয়ায় তারা উভয় পরিবার খুশি হয়েছেন। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ছোট একটি বিরোধকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় হিন্দু-মুসলিম দুটি পরিবারের উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি উভয় পরিবারের সম্মতিতে সমাধান করা হয়েছে।উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, বিষয়টি পরিবেশ মন্ত্রীর নজরে আসায় সমাধানের নির্দেশ দিলে প্রশাসনসহ স্থানীয় সমাজপতিদের নিয়ে সীমানা বিরোধ নিরসন করে দেই। দীর্ঘ দিনের বিরোধটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিরোধ নিরসন হওয়ায় পরিবেশ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তারা এই বিরোধ মীমাংসা করে দিয়ে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

জনপ্রিয় খবর

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2