সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় শমীর নামে এক টমটম চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শমীরের টমটমের সামনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত শমীর সোনাগাজী উপজেলার স্বরাজপুর এলাকার ভুলুমিয়ার ছেলে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত শমীরের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
