Friday, September 11, 2026
হোম বাংলাদেশ ফেনী ফেনীতে প্রতিবেশীকে পিটিয়ে হত্যার দায়ে রবিকে আমৃত্যু কারাদণ্ড

ফেনীতে প্রতিবেশীকে পিটিয়ে হত্যার দায়ে রবিকে আমৃত্যু কারাদণ্ড


আদালত প্রতিনিধি :
ফেনীতে জমিজমা বিরোধের জেরে প্রতিবেশীকে পিটিয়ে হত্যার দায়ে রবি চন্দ্র দাসকে (৪৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি রবি চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন জানান, সদর উপজেলার বাইশঘরিয়া ধোপা বাড়ির ননী গোপাল দাসের সঙ্গে জায়গা জমির মালিকানা নিয়ে একই বাড়ির গৌরাঙ্গ চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারী সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করছিল গৌরাঙ্গ চন্দ্র দাস ও তার ছেলে রবি চন্দ্র দাস। এসময় ওই জমিতে কাজ করতে বাঁধা দেন ননী গোপাল দাস। তখন তর্কাতর্কির মধ্যে রবি ও তার বাবা মিলে ননী গোপাল দাসকে কোঁদাল ও লাঠি দিয়ে মারধর।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে পরদিন মারা যান ননী গোপাল দাস।

ওইদিনই নিহতের স্ত্রী মিনতি রানী দাস বাদি হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় রবি চন্দ্র দাস ও তার বাবা গৌরাঙ্গ চন্দ্র দাসকে আসামি করা হয়। গৌরাঙ্গ চন্দ্র দাস জামিনে ছাড়া পেয়ে অসুস্থ হয়ে মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম ২০২০ সালের ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
তবে আসামি পক্ষের আইনজীবী করিমুল হক দুলাল রায়ে ক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান।

দণ্ডপ্রাপ্ত রবি চন্দ্র দাস ফেনী বাইশঘরিয়া ধোপা বাড়ির গৌরাঙ্গ চন্দ্র দাসের ছেলে। হামলায় নিহত ননী গোপাল দাসও একই বাড়ির বাসিন্দা।

সম্পর্কিত প্রবন্ধ

‘ভালো হয়ে যাও মাসুদ’ চট্টগ্রাম থেকে আবার ঢাকায়

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’— তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...

রাষ্ট্রপতিরা কে কোথায় আছেন

বাংলাদেশে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যে তিনজন জীবিত আছেন। মো. আবদুল হামিদ, মো. সাহাবুদ্দিন, হাফিজ উদ্দিন আহমদ (বাঁ থেকে)ছবি: কোলাজ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মাত্র...

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

ফেনী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।   বৃহস্পতিবার (৬...

জনপ্রিয় খবর

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2