Monday, July 27, 2026
হোম খেলাধুলা ইতালি বিশ্বকাপ খেলতে না পারায় মন খারাপ আর্জেন্টিনা কোচের

ইতালি বিশ্বকাপ খেলতে না পারায় মন খারাপ আর্জেন্টিনা কোচের

খেলা ডেস্ক :

৪৮ দল নিয়ে বিশ্বকাপ—অথচ এতগুলো দলের মধ্যে ইতালি নেই। গতকাল রাতে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে পড়েছে ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন বিদায় শুধু ইতালিয়ানদেরই নয়, কষ্ট দিয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকেও।

ইতালিকে আর্জেন্টিনার ভ্রাতৃপ্রতিম দেশ অভিহিত করে স্কালোনি বলেন, ইতালির বিশ্বকাপে না খেলাটা দুঃখজনক। আর্জেন্টাইনরা চায় না ইতালি বিশ্বকাপে না থাকুক। আজ বুয়েনস এইরেসে জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৫–০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনটি আর্জেন্টিনার ম্যাচ নিয়ে হলেও স্কালোনির সঙ্গে ইতালির সংযোগ থাকায় তাঁকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেন এক সাংবাদিক। বিশ্বকাপজয়ী এই কোচের জন্ম আর্জেন্টিনায়, তবে তাঁর পূর্বপুরুষ ইতালিয়ান। স্কালোনি পরে খেলোয়াড়ি জীবনের আট বছর কাটিয়েছেন সিরি আ’র ক্লাব লাৎসিও আতালান্তায়।

পারিবারিক শিকড় ও নিজের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ইতালির ২০২৬ বিশ্বকাপ খেলতে না পারা নিয়ে তিনি বলেন, ‘আমার দাদা-দাদি এবং পরদাদা ওখানকার মানুষ ছিলেন। এটি (বিশ্বকাপ খেলতে না পারা) আমাকে দুঃখ দেয়। সেখানে আমি খেলেছি, পাশাপাশি দেশটি আর্জেন্টিনার একটি ভ্রাতৃপ্রতিম দেশ, যারা আমাদের অনেক ভালোবাসে।

চারবার বিশ্বকাপ জেতা ইতালি এবারের আগে ২০১৮ ও ২০২২ আসরেও বাছাইপর্ব উতরাতে পারেনি। বিশ্ব–ফুটবলে দলটির গুরুত্ব তুলে ধরে স্কালোনি বলেন, ‘তারা ফুটবল–বিশ্বের অন্যতম বড় শক্তি। আর্জেন্টাইন হিসেবে আমরা চাই না যে ইতালি বিশ্বকাপের মতো আসরে না থাকুক।’

বসনিয়ার মাঠে হওয়া ইউরোপীয় প্লে–অফ ফাইনালে প্রথম গোল করে ইতালিই। তবে একটি লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ার পর বসনিয়া সমতা নিয়ে আসে, শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে ৪–১ ব্যবধানে হারে তারা।

হারের ধরনের কারণে ইতালিকে নিয়ে দুঃখ বেশি লাগছে জানিয়ে তিনি বলেন, ‘যেভাবে বাদ পড়েছে, সেটা বেশি বেদনাদায়ক। হারটা খুব কঠিন ও নিষ্ঠুর ছিল। একসময় দলটা ১০ জনের হয়ে গেল, আবার খেলছিল প্রতিপক্ষের মাঠে। যখন পরিস্থিতি অনুকূলে থাকে না, তখন টিকে থাকা খুব কঠিন হয়ে যায়। আর লড়তেও হয়েছে একটা ভালো দলের বিপক্ষে। সব মিলিয়ে বিষয়টি সত্যিই খুব কষ্টের।’

সম্পর্কিত প্রবন্ধ

বিসিবি কাউন্সিলর অপুর উদ্যোগ-ফেনীতে ক্রিকেট উন্নয়নে অংশীজনদের মতবিনিময় সভা

ফেনী প্রতিনিধি : ফেনীতে ক্রিকেটের উন্নয়নে করণীয় নির্ধারণ ও বিভিন্ন পক্ষের মতামত নিতে জেলা পর্যায়ের ক্রিকেটসংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন...

সাগরিকার জোড়া গোলে এগিয়ে থেকেও থাইল্যান্ডের কাছে হার

ক্রীড়া প্রতিবেদক : কী ম্যাচ কী হয়ে গেল! মোসাম্মত সাগরিকা হয়ে উঠেছিলেন ম্যাচের প্রাণভোমরা। কিন্তু শেষ পর্যন্ত তাঁর মুখে...

জনপ্রিয় খবর

ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির কোন সুযোগ নেই ফেনী চেম্বারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি : ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত...

ফেনীর ছাগলনাইয়ায় মধ্যরাতে গোলাগুলির অভিযোগ

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠসংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের...

ফুলগাজী থানার নবাগত ওসিকে গোলাম রসুল মজুমদারের ফুলেল শুভেচ্ছা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর ফুলগাজী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার (গোলাপ)। শুক্রবার বিকালে...

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার

চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা...

সর্বশেষ মন্তব্য