Saturday, September 12, 2026
হোম জাতীয় হাম, জ্বালানি সংকট ও মেডিকেল কলেজ দাবিতে ফেনীতে এবি পার্টির সমাবেশ

হাম, জ্বালানি সংকট ও মেডিকেল কলেজ দাবিতে ফেনীতে এবি পার্টির সমাবেশ

ফেনী প্রতিনিধি:

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে উত্থাপন করে প্রত্যাহারের তীব্র নিন্দা, হামের প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ, জ্বালানি সংকট মোকাবিলায় অব্যবস্থাপনার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফেনী শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঞা মঞ্জু। তিনি তার বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পাইলট স্কুল মাঠের জনসভায় ফেনীবাসীকে কথা দিয়েছেন ফেনীতে মেডিকেল কলেজ করবেন। কিন্তু সংসদে এ দাবি উত্থাপন হলে তা আবার প্রত্যাহার করা হয়। ফেনী মেডিকেল কলেজের দাবি পূরণে ফেনীর সকল দল-মত আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে ঢাকা মুখি প্রয়োজনে মার্চ করব।

এবি পার্টি ফেনী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টি ফেনী জেলার শাখার আহবায়ক মাস্টার আহসান উল্লাহ। সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, পৌর শাখার আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম সহ এবি পার্টি নেতৃবৃন্দ।

সম্পর্কিত প্রবন্ধ

বিদ্যুৎ সংকটের নেপথ্যে দীর্ঘদিনের অব্যবস্থাপনা

বিশেষ প্রতিনিধি: কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ নির্বাহী হয়েও তিনি এখন...

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে...

৮০ লাখ টন কয়লা আমদানির দরপত্রে পক্ষপাতিত্বের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)–এর চিফ...

জনপ্রিয় খবর

সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক

ফেনী প্রতিনিধি: ফেনীর সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ডা. মাহমুদুল হককে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে...

সর্বশেষ মন্তব্য

2