@font-face { font-family: "Shurjo"; src: url("https://db.onlinewebfonts.com/t/e5ab6ac34c3e910a344d7859a3414211.eot"); src: url("https://db.onlinewebfonts.com/t/e5ab6ac34c3e910a344d7859a3414211.eot?#iefix")format("embedded-opentype"), url("https://db.onlinewebfonts.com/t/e5ab6ac34c3e910a344d7859a3414211.woff2")format("woff2"), url("https://db.onlinewebfonts.com/t/e5ab6ac34c3e910a344d7859a3414211.woff")format("woff"), url("https://db.onlinewebfonts.com/t/e5ab6ac34c3e910a344d7859a3414211.ttf")format("truetype"), url("https://db.onlinewebfonts.com/t/e5ab6ac34c3e910a344d7859a3414211.svg#Shurjo")format("svg"); }
Sunday, May 17, 2026
হোম জাতীয় নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল ট্রাম্প’

নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল ট্রাম্প’

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পশুর নামকরণ ও ব্যতিক্রমী গড়নের পশু নিয়ে খামারিদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ। তবে নারায়ণগঞ্জ শহরে এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘ডোনাল ট্রাম্প’ নামের একটি গোলাপি মহিষ।

সাধারণত মহিষের রং কালো হলেও এই মহিষটির গায়ের রং গোলাপি আভাযুক্ত। এছাড়া মাথার সামনের অংশে বড় ও লালচে-গোলাপি চুল থাকায় অনেকেই এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর চুলের স্টাইলের মিল খুঁজে পান। সেই কারণেই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা হচ্ছে ব্যতিক্রমী এই মহিষটি। প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন কৌতূহলী দর্শনার্থীরা। ফার্মটিতে বর্তমানে প্রায় ২০০টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে।

খামার সংশ্লিষ্টরা জানান, মহিষটি স্বভাবের দিক থেকে বেশ শান্ত। নিয়মিত ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুঁড়া, খড় ও ঘাস খাওয়ানো হয় এটিকে।

দর্শনার্থীরা জানান, মহিষটির ব্যতিক্রমী রং ও চেহারা তাদের আকৃষ্ট করছে। অনেকেই ছবি ও ভিডিও তুলতে ফার্মে ভিড় করছেন।

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় সাড়ে চার বছর বয়সী মহিষটি গত কোরবানির ঈদের পর রাজশাহী থেকে কেনা হয়। দীর্ঘদিন পরিচর্যার পর এটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে মহিষটি বিক্রিও হয়ে গেছে।

সম্পর্কিত প্রবন্ধ

অনলাইন জুয়ার চারজনকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ

মেহেরপুর প্রতিনিধি : অনলাইন জুয়ার এজেন্ট রাফসান জনি রিপন (৩২) সহ চারজনকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্যরা হলো- মোঃ ফাহাদ হাসান জুনায়েদ (১৯),...

ফেনীতে নির্মাণাধীন ভবনের বালির স্তূপ থেকে গৃহিণীর মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি, জনতার কণ্ঠ : ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন বাড়ির বালুর নিচে পুতে রাখার অভিযোগ করছে স্বজনরা। ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামের...

ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফেনী প্রতিনিধি, জনতার কণ্ঠ: ফেনীতে র‍্যাবের অভিযানে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব ফেনী। ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় অভিযান চালিয়ে ১৭...

জনপ্রিয় খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি : কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পশুর নামকরণ ও ব্যতিক্রমী গড়নের পশু নিয়ে খামারিদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ। তবে...

ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফেনী প্রতিনিধি, জনতার কণ্ঠ: ফেনীতে র‍্যাবের অভিযানে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব ফেনী। ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় অভিযান চালিয়ে ১৭...

সর্বশেষ মন্তব্য