Friday, September 11, 2026
হোম জাতীয় মা-মেয়েকে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন, একজনের ১০ বছর কারাদণ্ড

মা-মেয়েকে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন, একজনের ১০ বছর কারাদণ্ড

ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞায় এক গৃহবধূকে ধর্ষণের পর তার মাকেও ধর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৫ জুলাই) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

রায়ে পলাতক প্রধান আসামি সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাজা দেওয়া হয়েছে আদালতে উপস্থিত আসামি নিপু কুমার দাসকেও। এছাড়া অপর আসামি মো. আজাদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত তিনজনই দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে সাইফুল ইসলাম জয়নাল আবেদীনের ছেলে, আজাদ মৃত মাহমুদ আলীর ছেলে এবং নিপু কুমার দাস প্রভাত কুমার দাসের ছেলে। রায় ঘোষণার সময় আজাদ ও নিপু কুমার দাস আদালতে উপস্থিত থাকলেও সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকায় তিনি ১২ বছর বয়সী মেয়ে ও ৭ বছর বয়সী ছেলেকে নিয়ে মায়ের সঙ্গে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ২০১৮ সালের ৮ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে তিন আসামি তাদের বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করেন। দরজা খুলতেই তারা ঘরে ঢুকে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন শুরু করেন।

মামলার এজাহার অনুযায়ী, একপর্যায়ে সাইফুল ইসলাম গৃহবধূর গলা চেপে ধরে হত্যার হুমকি দিয়ে তাকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার মা বাধা দিতে এগিয়ে এলে নিপু কুমার দাস ও আজাদ তাকে জোর করে বাড়ির বাইরে নিয়ে যান। পরে বাড়ির পূর্ব পাশে একটি বীজতলার কাছে নিয়ে নিপু কুমার দাস তাকেও ধর্ষণ করেন। এ ঘটনায় আজাদ সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনার তিন দিন পর ২০১৮ সালের ১১ আগস্ট ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দাগনভূঞা থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ২০ জানুয়ারি দাগনভূঞা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুর রহীম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ ব্যাপারে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ বলেন, এ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। চলতি বছরের ২৪ মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সাইফুল ইসলাম ও নিপু কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আজাদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2