Friday, September 11, 2026
হোম বাংলাদেশ চট্টগ্রাম রেললাইনের দেড় কিলোমিটারজুড়ে ব্যবসায়ীর খণ্ডবিখণ্ড মরদেহ, পাশে মিলল পরিচয়পত্র

রেললাইনের দেড় কিলোমিটারজুড়ে ব্যবসায়ীর খণ্ডবিখণ্ড মরদেহ, পাশে মিলল পরিচয়পত্র

ফেনী প্রতিনিধি : ফেনীতে ট্রেনে কাটা পড়ে মো. হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হোসেন পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা এলাকার মো. ইসহাকের ছেলে। ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে মেসার্স ফিরোজা অটো পার্টস নামে তার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি ট্রেনটি দেওয়ানগঞ্জ ঝাউবাগান সংলগ্ন মটবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় মো. হোসেন ট্রেনে কাটা পড়েন। তার দেহাংশ খণ্ডবিখণ্ড হয়ে রেললাইনের অন্তত দেড় কিলোমিটারজুড়ে পড়ে ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।

মো. নাফিজ নামে এক ব্যবসায়ী বলেন, বিকেলেও তাকে দোকানের পাশে দেখেছি। তার বেশ কয়েকটি সিএনজি অটোরিকশাসহ কিছু ব্যবসা-বাণিজ্য ছিল। হঠাৎ কেন তিনি ওই এলাকায় গেছে সেটিও বুঝতে পারছি না।

ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল ঢাকা পোস্টকে বলেন, নিহত ব্যবসায়ী আমাদের ট্রাংক রোড শাখার সদস্য ছিলেন। তার শরীরের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ রেললাইনের দেড় কিলোমিটার জুড়ে পড়ে ছিল। মরদেহের পাশে পড়ে থাকা ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের কিছু দেনা-পাওনা ছিল বলে জানতে পেরেছি। কিন্তু কী কারণে এমন মৃত্যু বা তিনি কেন সেখানে গেলেন বিষয়গুলো এখনো অস্পষ্ট।

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, বিকেলে হাঁটতে হাঁটতে নিহত ব্যক্তি রেললাইন এলাকায় যান বলে একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছি। বৃষ্টির জন্য মরদেহ উদ্ধারে কিছুটা সমস্যা হচ্ছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কেন তিনি সেখানে যান বা মৃত্যুর প্রকৃত কারণ এখনো অস্পষ্ট। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2