Friday, September 11, 2026
হোম জাতীয় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলায় তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তাকে হত্যা করে মরদেহ ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে। তবে স্বামীর পরিবারের দাবি, তানিয়া আত্মহত্যা করেছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুর প্রায় ৩টার দিকে উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের জলস পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের কেরোনিয়া গ্রামের মৃত নেয়ামতুল্লাহ খানের মেয়ে। তিনি দক্ষিণ করিমপুর গ্রামের মৃত চৌধুরীর ছেলে মোহাম্মদ ওয়াজিদের (৩০) স্ত্রী।

নিহতের ভাই মাঈন উদ্দিন খান জানান, প্রায় সাত বছরের প্রেমের সম্পর্কের পর দুই মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষের চাহিদা অনুযায়ী প্রায় চার লাখ টাকা ব্যয়, একটি স্বর্ণের চেইন, নগদ অর্থ এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রী দেওয়া হয়।

তার অভিযোগ, বিয়ের পর থেকেই তানিয়ার কাছে যৌতুকের বাকি সামগ্রী এবং স্বামীর বিদেশযাত্রার (ইকামা-সংক্রান্ত) খরচের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এছাড়া বিয়ের দুই মাসের মধ্যে সন্তান না হওয়াকে কেন্দ্র করেও তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি বলে পরিবারের দাবি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে স্বামীর পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2