Friday, September 11, 2026
হোম জাতীয় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কালিদহ ইউনিয়ন বিএনপি সভাপতি লিটনকে চুড়ান্ত নোটিশ

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কালিদহ ইউনিয়ন বিএনপি সভাপতি লিটনকে চুড়ান্ত নোটিশ

ফেনী প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনী সদর উপজেলার ৬নং কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটনকে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

ফেনী সদর উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল হক স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নুরুল হক লিটনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তিনি লিখিতভাবে অঙ্গীকার করেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর সম্পৃক্ত হবেন না।

তবে পরবর্তীতে তিনি পুনরায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও অসদাচরণে জড়িত হয়েছেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ফেনী সদর আসনের সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী কালিদহ ইউনিয়নের ১৫টি মসজিদভিত্তিক ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তালিকা প্রেরণের ক্ষেত্রেও তিনি চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ বিষয়টিকে সংগঠনের শৃঙ্খলা ও দলীয় নির্দেশনার পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে তাকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পুনরায় পরিলক্ষিত হলে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশের অনুলিপি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

জনপ্রিয় খবর

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2