ফেনী প্রতিনিধি :
ফেনীর মহিপালে গৃহবধূকে জিম্মি করে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মহিপাল মুসলিম জামে মসজিদের দক্ষিণ পাশে রেহান ম্যানশনের (ইঞ্জিনিয়ার নুরুজ্জামান) দোতলা বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে গৃহবধূর মুখ চেপে ধরে তাকে জিম্মি করে। পরে বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছেন।
ডাকাতির ঘটনায় লুট হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামালের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ঘটনাস্থলে পরিদর্শন করেন ফেনী মডেল থানার সাব ইন্সপেক্টর ওলি আহাদ জানান, ভিকটিমের ভাস্যমতে তাকে মুখ বেঁধে হাতপা চেপে ধরে বেঁধ রাখে। পরে জিম্মি করে তাকে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। তার বিশ ভরি স্বর্ন ও জরুরি কাগজপত্র্র সহ ব্যাংক চেকবই নিয়ে যায়। পরিদর্শনকালে ঘটনাস্থলে থেকে দশভরি স্বর্ন খুঁজে পায়। এসময় জরুরি কাগজপত্র খুঁজে পেয়ে ভিকটিমদের নিকট হস্তান্তর করে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আসামী গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করতে অভিযান চলমান আছে। বাদী এজাহার দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
