Tuesday, September 29, 2026
হোম ফেনী দাগনভূঞায় ১০০ কৃষকের মাঝে সার বিতরণ করেছে জামায়াতে ইসলামী

দাগনভূঞায় ১০০ কৃষকের মাঝে সার বিতরণ করেছে জামায়াতে ইসলামী

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ১০০ জন কৃষকের মাঝে সার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে কোরাইশমুন্সি ফাজিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মুফতি মাওলানা আবদুল হান্নান।
রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোহাম্মদ আবদুজ জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি ও কৃষকদের অগ্রগতি ছাড়া সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। প্রান্তিক চাষিদের সার্বিক সহায়তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত ১০০ জন স্থানীয় চাষির হাতে কৃষি সহায়তার এই সার তুলে দেন নেতৃবৃন্দ।

সম্পর্কিত প্রবন্ধ

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

ফেনীর সদ্যবিদায়ী সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমকে সম্মাননা

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনী জেলার সদ্যবিদায়ী সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান উপপরিচালক (অর্থ) ডা. মো. রুবাইয়াত বিন করিমের পদোন্নতিজনিত সম্মাননা সভা...

জনপ্রিয় খবর

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

সর্বশেষ মন্তব্য

2