Monday, September 28, 2026
হোম ফেনী ফেনীতে বিশেষ অভিযানে গরু চোর চক্রের ৫ সদস্যসহ গ্রেপ্তার ১৪

ফেনীতে বিশেষ অভিযানে গরু চোর চক্রের ৫ সদস্যসহ গ্রেপ্তার ১৪

ফেনী প্রতিনিধি :

ফেনীতে বিশেষ অভিযানে গরু চোর চক্রের সক্রিয় পাঁচ সদস্য, সন্ত্রাসবিরোধী মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই তিনটি গরু উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনীর দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের মহেশখালীর তৈয়ব আলী (৪০), ভোলার দৌলতখানের বাবুল (৩৫), ভোলার শশীভূষণের মনির হোসেন (৩৬), রাঙ্গামাটির নানিয়ারচরের ফারুক হোসেন (৪৬) এবং চট্টগ্রামের রাউজানের নাসির (৪৩)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পিকআপভ্যান ব্যবহার করে বিভিন্ন জেলায় গরু চুরি করে আসছিলেন।

ফেনী মডেল থানার ওসি অপারেশন সাজেদ কামাল জানান, গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা সৈয়দ সাইফু উদ্দিনের বসতঘরের সামনের গোয়ালঘর থেকে পিকআপভ্যানযোগে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে  অভিযান চালায় পরে ২৫সেপ্টেম্বর ভোরে চট্টগ্রাম থেকে চোরাই গরু উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে।

এ ছাড়া একই বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ১৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান চালানো হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

জনপ্রিয় খবর

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

সর্বশেষ মন্তব্য

2