ফেনী প্রতিনিধি:
ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ফেনী।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ফেনী সদর মডেল থানাধীন লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মাদ্রাসা রোডের প্রবেশমুখে আরিফ এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের রাঘবপুর এলাকার চান মিয়া ক্বারী বাড়ির বাসিন্দা আজমীর হোসেন মুন্না (২১) ও সিরাজুল ইসলাম রিয়াদ (২৮)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফেনীর একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।
