আদালত প্রতিবেদক:
ফরহাদ নগরে জায়গা দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় (২২৪/২৬) এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি জহিরুল ইসলাম ওরপে আদনান ওরপে শাহীনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে আসামিকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন।
সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার দক্ষিন ফরহাদ নগরে সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারীর জায়গা দখল করে গোয়াল ঘর নির্মান ও ঘরের পিছনে এবং চলাচলের রাস্তায় গরু বেধে রেখে নির্যাতন চালিয়ে আসছিল কারারন্তীন আসামি জহিরুল ইসলাম ওরপে আদনান ওরপে শাহীন।এসব বিষয় নিয়ে ব্যক্তিগত ও সামাজিকভাবে বলার পরেও সমাধান না করায় ভুক্তভোগী সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারীর পক্ষ থেকে অভিযোগ ও লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়।এতে ক্ষিপ্ত হয়ে প্রাননাশের হুমকি দিলে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী।
গত ২৫ এপ্রিল দুপুরে বাড়িতে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ রাস্তার দিকে অগ্রসর হলে জিডির সাক্ষী ব্যবসায়ী শাহ আলমের উপর হামলা করেন জহিরুল ইসলাম ওরপে আদনান ওরপে শাহীন, আব্দুল আজিজ,জাহিদুল ইসলাম মাহিভী ও জাহানারা বেগম।এসময় শৌর চিৎকার শুনে ব্যবসায়ী শাহ আলমকে বাচাতে এগিয়ে গেলে সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারীর উপর হামলা করেন আসামিরা।পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রতিমধ্যে সিএনজি আটকিয়ে আবার হামলা করলে পুলিশ এসে তাকে উদ্ধার করেন।এঘটনায় সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ফেনী থানায় মামলা দায়ের করেন।
৩১ জুলাই বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের সাবেক এসআই সিরাজুল হক চৌধুরী তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন।
এদিকে একই ঘটনার হামলার অভিযোগ এনে সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে কারারন্তীন আসামি জহিরুল ইসলাম ওরপে আদনান ওরপে শাহীন
থানায় কাউন্টার মামলা দায়ের করেছেন।উক্ত মামলায় পুলিশ তদন্ত করে ৭ আগষ্ট আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন।
