Wednesday, November 4, 2026
হোম বাংলাদেশ চট্টগ্রাম অন্যজনকে অফিস ভাড়া দিতে বাধা, বায়েজীদে বাড়ির মালিকের উপর হামলার অভিযোগ

অন্যজনকে অফিস ভাড়া দিতে বাধা, বায়েজীদে বাড়ির মালিকের উপর হামলার অভিযোগ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন মুরাদনগরে ভাড়া নেওয়া অফিস কক্ষ অন্যজনকে ভাড়া দেওয়ার চেষ্টা করায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মালিককে মারধরের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া মো. রুবেল ওরফে ডোনার রুবেলের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত মালিক মো. সেলিম (৫৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মীরপাড়া তুলা কোম্পানির বাড়ির উত্তর পাশে সেলিমের গুদামঘরের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সেলিমের স্ত্রী নারগিস আক্তার বাদী হয়ে রুবেলসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ মার্চ দুই বছরের চুক্তিতে সেলিমের একটি অফিস কক্ষ ভাড়া নেন রুবেল। তবে সেখানে বিভিন্ন লোকজনের আনাগোনা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রায় এক মাস আগে তাকে কক্ষ ছেড়ে দিতে বলেন মালিক। তিন মাসের মধ্যে কক্ষ ছেড়ে দেওয়ার কথা থাকলেও সেলিমের অনুমতি ছাড়া অন্য একজনকে সেটি ভাড়া দেওয়ার চেষ্টা করেন রুবেল।

এ নিয়ে ঘটনার দিন সকালে সেলিমের সঙ্গে রুবেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল লোকজন ডেকে এনে সেলিমকে অফিস কক্ষে আটকে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে সেলিমের মাথা ফেটে যায় এবং বাম হাতের কনুইয়ের নিচে হাড় ভেঙে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলা ও ভাঙচুরের অভিযোগে রুবেল নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, মো. রুবেল ওরফে ডোনার রুবেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জুলাই ছাত্র হত্যা, অস্ত্র ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

জোরারগঞ্জে বাস থেকে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের জোরারগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫...

সাজেক পরিস্থিতি স্বাভাবিক করতে উচ্চপর্যায়ের মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব

খাগড়াছড়ি প্রতিনিধি | জনতার কণ্ঠ  : সাজেকের অচলাবস্থা নিরসন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি...

ফরহাদ নগরে প্রতিপক্ষের উপর হামলা হত্যা চেষ্টা মামলায় কারাগারে প্রধান আসামি

আদালত প্রতিবেদক: ফরহাদ নগরে জায়গা দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় (২২৪/২৬) এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি জহিরুল ইসলাম ওরপে আদনান...

জনপ্রিয় খবর

Keseronokan sederhana plinko-my.my membuka laluan kepada ganjaran menarik dan pengalaman bermain yang memukau

Keseronokan sederhana plinko-my.my membuka laluan kepada ganjaran menarik dan pengalaman bermain yang memukauStrategi Pemilihan Titik dalam Plinko-my.myMenganalisis Corak HalanganPengaruh Kebarangkalian dan Nasib dalam PermainanKaedah...

অনুমোদনহীন রিফাইনারি ঘিরে জ্বালানি নিরাপত্তার শঙ্কা

বিশেষ প্রতিনিধি: সরকারি অনুমোদন না পেয়েও অপরিশোধিত তেল পরিশোধনাগার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। এবার নির্মাণাধীন ওই প্ল্যান্টে ব্যবহারের জন্য...

Élégante solution de design digital avec spinanga-40.vercel.app pour optimiser lexpérience utilisateur moderne

Élégante solution de design digital avec spinanga-40.vercel.app pour optimiser lexpérience utilisateur moderneL'Optimisation de l'Expérience Utilisateur grâce à des Designs AdaptatifsL'Importance des Grilles Flexibles et...

Anspruchsvolle Lösungen und kreative Ideen mit https://dude-spin-de.pages.dev für nachhaltigen Erfolg erzielen

Anspruchsvolle Lösungen und kreative Ideen mit https://dude-spin-de.pages.dev für nachhaltigen Erfolg erzielenDie Bedeutung von Kreativität in modernen ProzessenDer Einfluss von Technologie auf kreative ProzesseNachhaltige Lösungen...

সর্বশেষ মন্তব্য

2