Friday, September 11, 2026
হোম ফেনী ফেনীতে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ফেনীতে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, ফেনী:

ফেনীর সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক কারবারি যাত্রীবেশে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিপুল পরিমাণ গাঁজা বহন করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় র‌্যাব ক্যাম্পের প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় কুমিল্লা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা মো. ফরিদুল আহম্মদ (৫০)কে আটক করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সূর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

পরে বাসের লাগেজ বক্সে থাবকা দুটি ট্রাভেল ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ১৫টি বান্ডেলে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2