Friday, September 11, 2026
হোম আন্তর্জাতিক বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ বাতিল মার্কিন আদালতের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ বাতিল মার্কিন আদালতের

জনতার কণ্ঠ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর আরোপিত স্থগিতাদেশ বাতিল করেছেন মার্কিন ফেডারেল আদালত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার দেওয়া এক রায়ে আদালত ট্রাম্প প্রশাসনের নেওয়া ওই ভিসা-নীতিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ক্ষেত্রে blanket suspension বা ঢালাও স্থগিতাদেশ আর বহাল থাকছে না।

ছবি : এআই দিয়ে তৈরি

চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এবং লাতিন আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের মোট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি ভাতা ও অন্যান্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আশঙ্কা থেকেই নীতিটি নেওয়া হয়েছিল।

তবে ফেডারেল বিচারক জ্যানেট ভার্গাস রায়ে বলেন, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষিত এই নীতি ‘স্পষ্টতই বেআইনি’। আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে ভিসা স্থগিত করার ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেই বলেও আদালত উল্লেখ করেন।

উল্লেখ্য, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসার আবেদন যাচাই-বাছাই শেষে কোনো আবেদনকারীকে ভিসা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তারা। ফলে আদালতের এই রায় ভিসা স্থগিতাদেশ বাতিল করলেও প্রতিটি আবেদনকারীর ভিসা অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত করে না।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2