Friday, September 11, 2026
হোম বাংলাদেশ চট্টগ্রাম মিরসরাইয়ের হিঙ্গুলীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স' এর চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

মিরসরাইয়ের হিঙ্গুলীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স’ এর চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মিরসরাইয়ের হিঙ্গুলীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স’ এর চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারস্থ পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া (কমপ্লেক্স) দাখিল মাদ্রাসা ক্যাম্পাসে “লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স” এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
মিরসরাইয়ে প্রথমবারের মতো পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া (কমপ্লেক্স) দাখিল মাদ্রাসায় “লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স” এর চিকিৎসা সেবা ক্যাম্পেইন সমাজকর্মী কামাল উদ্দিন ও মোহাম্মদীয়া (কমপ্লেক্স) দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি এবং শিক্ষকদের সার্বিক সহযোগীতায় সফলভাবে সম্পন্ন হয়।
এসময় মিরসরাইয়ের বিভিন্ন স্থান থেকে আগত আড়াইশ’র বেশি রোগীর চক্ষু পরীক্ষা, প্রায় তিন শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা, ১৮০ জনকে পরীক্ষা শেষে চশমা বিতরণ, আড়াই শতাধিক ব্যক্তি’র রক্তের গ্রুপ নির্ণয় এবং ৫০ জন রোগীকে অপারেশন এর জন্য বাছাই করা সহ প্রায় সহস্রাধিক রোগীর সেবা প্রদান করা হয়েছে।
অপারেশনের জন্য বাছাইকৃতদের আগামী ১৮ এপ্রিল চট্টগ্রাম নগরীর খুলশী’তে অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে চক্ষু অপারেশনের জন্য রেফার করা হয়।
চিটাগং লায়ন্স ফাউন্ডেশন এর মেডিকেল টিম, লায়ন্স ক্লাব অব চিটাগং অ্যালেক্স এর জোন চেয়ারপারসন (কনসার্ন) লায়ন মোঃ টিপু সুলতান চৌধুরী এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম এমজেএফ এবং সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল্লাহ চিকিৎসা ক্যাম্পেইনে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
সম্পর্কিত প্রবন্ধ

‘ভালো হয়ে যাও মাসুদ’ চট্টগ্রাম থেকে আবার ঢাকায়

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’— তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...

মুরাদপুরে ঝটিকা মিছিল: ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের মুরাদপুরে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) বেলা দেড়টার দিকে...

রাষ্ট্রপতিরা কে কোথায় আছেন

বাংলাদেশে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যে তিনজন জীবিত আছেন। মো. আবদুল হামিদ, মো. সাহাবুদ্দিন, হাফিজ উদ্দিন আহমদ (বাঁ থেকে)ছবি: কোলাজ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মাত্র...

জনপ্রিয় খবর

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2