সোনাগাজী প্রতিনিধি:
১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস এবং বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সোনাগাজী মডেল শাখা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সম্মানিত এইচআরডি সম্পাদক মো. হানিফ।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাগাজী মডেল শাখার সভাপতি আব্দুল্লাহ আল শাহাদাত।
আলোচনা সভায় বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব, ইসলামী মূল্যবোধ চর্চা এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইসলামী দাওয়াত ও তাফসিরের ক্ষেত্রে অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে শহীদ আল্লামা সাঈদীসহ প্রয়াত মুসলিমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
