Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীতে দুই কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

ফেনীতে দুই কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

ফেনী প্রতিনিধি :
ফেনীতে ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দাগনভূঞা জায়লস্করস্থ বিজিবির সদর দপ্তরে বিভিন্ন সময়ে চোরাচালানবিরোধী অভিযানে জব্দ এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

অনুষ্ঠানে বিজিবি ফেনী ব্যাটালিয়ন ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত বিভিন্ন সময়ে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করে। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে-৩ হাজার ৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ হাজার ৯৭ বোতল ফেন্সিডিল, ৩০৬ ক্যান, ৭৬৫ বোতল বিয়ার, ২৩০ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ২২ হাজার ৭০৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কোটা মাদক এবং ১ লিটার বাংলা মদ।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান বলেন, মাদকদ্রব্য একটি ভয়াবহ অপশক্তি, যা শুধু যুবসমাজকেই ধ্বংস করে না; বরং পরিবার ও সমাজে অশান্তিসহ নানাবিধ সমস্যার সৃষ্টি করে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়া সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলেও তিনি সবাইকে আশ্বস্ত করেন।

এসময় ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান, এডি মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া, ফেনী কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা বিকাশ সরকার, ফেনী র‍্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান, ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2