Friday, September 11, 2026
হোম আন্তর্জাতিক ইরানে এক লাখেরও বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল-আমেরিকা

ইরানে এক লাখেরও বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল-আমেরিকা

জনতার কণ্ঠ ডেস্ক :

ইরান যুদ্ধের দ্বিতীয় মাসে ক্ষয়ক্ষতি অব্যাাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরান সহ ইরানের বড় শহর গুলোতে ১ লাখ ১৩ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। হামলা ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল থেকে শুরু করে বাণিজ্যিক অবকাঠামোগুলোতে। যুদ্ধের এই ধ্বংসযজ্ঞে কারণে ইরানের অর্থনীতি হুমকির মুখে। চরম অনিশ্চয়তায় দিন পার করছে দেশটির সাধারণ মানুষ।

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের রাজধানী তেহরানসহ অন্যান্য শহর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। হামলায় আবাসিক এলাকা থেকে শুরু করে হাসপাতাল, শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎকেন্দ্র এমনকি ঐতিহাসিক স্থাপনাগুলোও বাদ যায়নি।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য মতে, মার্কিন-ইসরায়েলি হামলার কারনে ১ লাখ ১৩ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবাসিক ভবন রয়েছে ৯০ হাজারের বেশি।

বিমান হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে সাত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ধ্বংস করা হয়েছে ২১ হাজারের বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এমনিকি মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত ১৮টি প্রতিষ্ঠান এবং তিনটি ত্রাণবাহী হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে ২ শতাধিক চিকিৎসা ও স্বাস্থ্য ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১২টি হাসপাতাল সবেসামরিকম্পূর্ণভাবে অচল।

অন্যদিকে মার্কিন-ইসরায়েল আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না ইরানের ঐতিহ্যবাহী স্থাপনাও। দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইউনেসকো তালিকাভুক্তসহ বহু ঐতিহাসিক নিদর্শন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যুদ্ধের দ্বিতীয় মাসে এসেও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছে, তাঁরা কেবল সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন। তবে ইরানিরা বলছেন, বেসামরিক এলাকাগুলো ক্রমেই বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছে।

যুদ্ধের ২য় মাসে এসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১৯শ ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় ২৫ হাজার। ইরানের সাধারণ মানুষের কাছে এই যুদ্ধ কেবল ধ্বংযজ্ঞ, যেখানে অন্তহীন আতঙ্ক, আর্থিক বিপর্যয় আর বছরের পর বছর ধরে শ্রমে-ঘামে গড়ে তোলা সবকিছুর আকস্মিক বিনাশ।

সম্পর্কিত প্রবন্ধ

পাকিস্তানের সন্ত্রাসবাদের দায় কোনো এক প্রদেশের নয়

বিশেষ প্রতিনিধি | জনতারকণ্ঠ  পাকিস্তানে সন্ত্রাসবাদ নতুন কোনো সমস্যা নয়। দেশটির বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর ধরে জঙ্গি হামলা, বিচ্ছিন্নতাবাদ, সামরিক অভিযান ও রাজনৈতিক সহিংসতা...

সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে

বিশেষ প্রতিনিধি: একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল রাখা সম্ভব? ভারত-পাকিস্তানের...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ বাতিল মার্কিন আদালতের

জনতার কণ্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর আরোপিত স্থগিতাদেশ বাতিল করেছেন মার্কিন ফেডারেল আদালত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ...

জনপ্রিয় খবর

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2