Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীর নিজকুঞ্জরায় অজ্ঞাত গাড়ির পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালক আবুল হাসেম রনি নিহত

ফেনীর নিজকুঞ্জরায় অজ্ঞাত গাড়ির পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালক আবুল হাসেম রনি নিহত

ফেনী প্রতিনিধি:

ফেনীর নিজকুঞ্জরা এলাকায় অজ্ঞাত একটি গাড়ির পেছনে হায়াস মাইক্রোবাসের ধাক্কায় আবুল হাসেম রনি (৩৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) দিনগত রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম রনির বাড়ি ছাগলনাইয়া উপজেলায়। তিনি দক্ষিণ সতর গ্রামের আবুল কাসেম ড্রাইভারের ছেলে।

ছবি : নিহত চালক আবুল হাসেম রনি

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে চট্টগ্রাম থেকে দ্রুতগতিতে আসা একটি হায়াস মাইক্রোবাস গভীরে রাতে নিজকুঞ্জরা অতিক্রম করছিল। এসময় ধীরগতিতে চলা একটি অজ্ঞাত গাড়ির পেছনে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আবুল হাসেম রনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানার এস আই শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যান সরিয়ে মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2