Friday, September 11, 2026
হোম গণমাধ্যম ইউএনবির ভালো রিপোর্টিংয়ের স্বীকৃতি পেলেন সাংবাদিক শফি উল্লাহ রিপন

ইউএনবির ভালো রিপোর্টিংয়ের স্বীকৃতি পেলেন সাংবাদিক শফি উল্লাহ রিপন

পনিজস্ব প্রতিবেদক:

মফস্বলের ভালো রিপোর্টিং ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (UNB)-এর জেলা প্রতিনিধিদের সম্মেলনে ফেনী প্রতিনিধি মোঃ শফি উল্লাহ রিপনকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) আয়োজিত ইউএনবির প্রধান কার্যালয়ে বার্ষিক প্রতিনিধি সম্মেলন ২০২৬ এ ভালো রিপোর্টিংয়ের জন্য এ সম্মাননা  সার্টিফিকেট তুলে দেন সদ্য সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন , প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ইউএনবির সাবেক সম্পাদক  মাহফুজুর রহমান এবং ইউএনবির প্রধান সম্পাদক এনায়েত উল্লাহ খান।

ইউএনবি বাংলাদেশের অন্যতম শীর্ষ সংবাদ সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে দেশজুড়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে আসছে। স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, প্রশাসন, রাজনীতি, অপরাধ ও উন্নয়নসংক্রান্ত খবর জাতীয় পর্যায়ে তুলে ধরতে জেলা প্রতিনিধিদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ভালো রিপোর্টিংয়ের জন্য এই স্বীকৃতি সংশ্লিষ্ট সাংবাদিকের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি ইউএনবির মূল্যায়নের প্রতিফলন বলে মনে করছেন। এমন সম্মাননা মাঠপর্যায়ের সাংবাদিকদের আরও তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে কসমস ফাউন্ডেশনের সভাপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা কুরিয়ারের এডিটর-অ্যাট-লার্জ আফসান চৌধুরী, কসমস ফাউন্ডেশনের প্রধান গবেষণা ফেলো আসাদ লতিফ, ইউএনবির ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা কুরিয়ারের নির্বাহী সম্পাদক শায়ান এস খান, দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বক্তব্য দেন।

##

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2