Thursday, September 10, 2026
হোম বাংলাদেশ চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির কোন সুযোগ নেই ফেনী চেম্বারের শপথ অনুষ্ঠানে...

ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির কোন সুযোগ নেই ফেনী চেম্বারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি :

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমন্বয় ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, একসময় সম্পদের মূল ভিত্তি ছিল ভূমি ও অর্থ, তবে বর্তমান বিশ্বে জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ। ব্যবসা-বাণিজ্যের প্রসারে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যে কোনো ব্যক্তি নিজের মতামত প্রকাশের অধিকার রাখেন বলেও মন্তব্য করেন তিনি।

ফেনী ও নোয়াখালীর কয়েকটি উপজেলাকে বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সরকার নিয়মিত কাজ করছে বলেও জানান পরিবেশমন্ত্রী।

অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক এবং জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ প্রশাসন, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মনিরা হক ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা চেম্বারের নিজস্ব ভবনের জন্য জায়গা বরাদ্দসহ ফেনীর বিভিন্ন উন্নয়ন দাবি তুলে ধরলে, সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পরিবেশমন্ত্রী।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2