Tuesday, July 28, 2026
হোম রাজনীতি বিএনপি ক্ষমতার ভারসাম্য আনতে চায় না

বিএনপি ক্ষমতার ভারসাম্য আনতে চায় না

গোলটেবিল বৈঠকে বক্তারা

নিজস্ব প্রতিবেদক ঢাকা

গণভোটের ফলাফল না মানলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বৈধতা নেই। একটা মেনে আরেকটা না মানলে এটি আত্মঘাতী হবে। বিএনপি ক্ষমতার ভারসাম্য আনতে চায় না, তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়।

‘ত্রয়োদশ নির্বাচন–পরবর্তী রাজনৈতিক বাস্তবতা: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কি গণভোট বাস্তবায়নের অন্তরায়?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন আলোচকেরা। বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি হলরুমে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি।

আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ না থাকায় সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন আইনজীবী আবু হেনা রাজ্জাকী। তিনি বলেন, এই আদেশকে অস্বীকার করা হলে জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে।

সংস্কার বাস্তবায়ন হলে ক্ষমতার ক্ষতি কী—এমন প্রশ্ন তুলে এই আইনজীবী বলেন, সমস্যা হচ্ছে, ক্ষমতাকে কুক্ষিগত করা যাবে না। রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে সনদে স্বাক্ষর করানো অপরাধ। এতে রাষ্ট্রপতির শপথ ভঙ্গ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনায় জাতীয় নির্বাচন ও গণভোটের সংযোগ কী, একটা ছাড়া আরেকটা থাকে কি না—এমন প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেন, নির্বাচন হওয়ার দলিল জুলাই জাতীয় সনদ আদেশ, এ ছাড়া আর কোনো কিছু নেই। এ জন্য বিএনপিকে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল মানার আহ্বান জানান শিশির মনির।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া আর কোনো সুযোগ নেই উল্লেখ করে শিশির মনির বলেন, গণভোটের ফলাফল না মানলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বৈধতা নেই। একটা মেনে আরেকটা না মানলে এটি আত্মঘাতী হবে। তাঁর মতে, বিএনপি ক্ষমতার ভারসাম্য আনতে চায় না, তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়।

বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও কেন গণভোট আদেশ বাস্তবায়ন করছে না—এমন প্রশ্ন তোলেন ভয়েস ফর রিফর্মের উদ্যোক্তা ও সংগঠক ফাহিম মাসরুর। তিনি বলেন, তাঁর প্রধান শঙ্কার জায়গা পরবর্তী নির্বাচন নিয়ে। বিএনপি তাঁদের আত্ম–অহমিকার কারণে এটি বাস্তবায়ন করছে না বলেও মনে করেন তিনি। সরকারপ্রধানের প্রতি তিনি আহ্বান জানান, যেন গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায়কে সম্মান জানিয়ে দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

বিএনপির ৫১ শতাংশ জনমত গণভোটের ৬৯ শতাংশের মতামতকে গিলে খাচ্ছে বলে অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, বিএনপির দুই-তৃতীয়াংশের দম্ভ হাওয়ায় মিশে যাবে। বিএনপি বারবার ইতিহাসে ধাক্কা খেয়েছে। ক্ষমতা হস্তান্তরের সময় এলে তারা খেই হারিয়ে ফেলে।

এনসিপির এই নেতা বলেন, বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকলেও তার থেকে কোনো শিক্ষা নেয়নি। বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদারের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সমাপনী বক্তব্য দেন ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান। আলোচনায় আরও অংশ নেন আইনজীবী ইমরান সিদ্দিকী, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

সম্পর্কিত প্রবন্ধ

ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির কোন সুযোগ নেই ফেনী চেম্বারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি : ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত...

ফেনীর ছাগলনাইয়ায় মধ্যরাতে গোলাগুলির অভিযোগ

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠসংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের...

ফুলগাজী থানার নবাগত ওসিকে গোলাম রসুল মজুমদারের ফুলেল শুভেচ্ছা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর ফুলগাজী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার (গোলাপ)। শুক্রবার বিকালে...

জনপ্রিয় খবর

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার

চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা...

সর্বশেষ মন্তব্য

2