Monday, July 27, 2026
হোম জাতীয় দিনাজপুরের ঘোড়া জবাই করে মাংস বিক্রি

দিনাজপুরের ঘোড়া জবাই করে মাংস বিক্রি

হিলি প্রতিনিধি: 

দিনাজপুরে নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে, তাদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড- প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১২ মন ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মাংসগুলোকে মাটিতে পুতে নষ্ট করা হবে বলে জানিয়েছেন।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার গাজীপুর সুপারি বাগানে এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট তাদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন,আব্দুল্লাহ,রুবেল ও রবিউল তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারি ও রংপুর জেলায়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে সংবাদ পাই উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বৃদ্ধির উদ্দেশ্য প্রস্তুত করছে। সেই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়। এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদ- প্রদান করা হয়েছে।

এদিকে আটককৃতদের পুলিশ নিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাদের গাড়ি ব্যারিকেড দিয়ে আটককৃতদের বিচারের দাবীতে আটকে রেখে। পরে ২ ঘণ্টা আটকে থাকার পর প্রশাসনের সাথে, এলাকাবাসীর আটকদের উপযুক্ত বিচারে আশ্বাসে সমঝোতা হলে তারা ব্যারিকেড তুলে নেয়। এসময় তারা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতদের কঠোর শাস্তি দাবী করেন।

সম্পর্কিত প্রবন্ধ

ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির কোন সুযোগ নেই ফেনী চেম্বারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি : ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত...

ফেনীর ছাগলনাইয়ায় মধ্যরাতে গোলাগুলির অভিযোগ

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠসংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের...

ফুলগাজী থানার নবাগত ওসিকে গোলাম রসুল মজুমদারের ফুলেল শুভেচ্ছা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর ফুলগাজী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার (গোলাপ)। শুক্রবার বিকালে...

জনপ্রিয় খবর

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার

চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা...

সর্বশেষ মন্তব্য